শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ১০:৪০ পিএম, ২০২০-১০-০৪
রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় রবিবার থেকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এই ২ সপ্তাহ ধরে রাজবাড়ীতে ছয় থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩২ হাজার শিশুকে এ ভিটামিন খাওয়ানো হবে। জেলা জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছয় থেকে ১২ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল খাওয়ানো হবে এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান,এই ক্যাম্পেইনের সাথে জড়িত কর্মীদের সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে এবং করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে তাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা নিয়মিত কোভিড -১৯ স্ক্রিনিংয়ের অধীনে থাকবেন বলে জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউট জানিয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, এ বছর রাজবাড়ী জেলার৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের ১২৮টি ওয়ার্ডের ১০৭৭ টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯৮৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ১৬ হাজার ২৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
করোনাকালীন সময়ে শিশুদের অভিভাবকসহ সবাইকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে।এবং অসুস্থ শিশু থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। এছাড়া শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকসহ সবাইকে মাস্ক ব্যবহারেরও অনুরোধ জানানো হয়েছে।
কোনো শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়বে না, এমনকি কেউ যদি বাদ পড়ে তাদের পরে খাওয়ানো হবে। যদি কোন অসুস্থ শিশুদের কোন প্রকার ভিটামিন এ প্লাস খাওয়ানো যাবে না।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited